শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

একই বিছানায় পড়েছিল স্বামী-স্ত্রীর নিথর মরদেহ

আপডেট: July 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে কীটনাশকের বোতল পাওয়া গেছে। পুলিশের ধারণা, কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে বাঘা উপজেলার আরিফপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত দুজন হলেন— আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা ভেতর থেকে আটকানো ছিল। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি বাঘা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেছেন, “মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে।”তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনে ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network