শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

একটি জাম্বুরার দাম ৬ হাজার টাকা,ওজন সাড়ে তিন কেজি

আপডেট: September 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: একটি জাম্বুরার দাম কত হতে পারে? সর্বোচ্চ ১০০ টাকা। কিন্তু সেই একটি জাম্বুরা যখন বিক্রি হয় ছয় হাজার টাকায়, তখন অবিশ্বাস্য লাগে। সেটিও আবার বিক্রি হয়েছে নিলামে। এমন ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। ওই জাম্বুরাটির ওজন সাড়ে তিন কেজি।

বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক ইমাম বিমান নিজের উপহার পাওয়া জাম্বুরাটি বিক্রি করেন ছয় হাজার টাকায়। বুধবার সন্ধ্যায় নিলামে তুললে শাহ আলম নামে এক ব্যক্তি সেটি কিনে নেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাম্বুরাটি নিলামে তুললে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। জাম্বুরাটি বিক্রির অর্থ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবায় ব্যয় করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার সেটি সরাসরি নিলামে তোলেন ইমাম। সেখানে ছয় হাজার টাকায় জাম্বুরাটি বিক্রি হয়।

নিলামের আয়োজক ইমাম জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে মো. সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন সুলতান তাকে এই জাম্বুরাটি উপহার দেন। তিনি অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্তমানবতার জন্য তহবিল গঠনে জাম্বুরাটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network