একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ঘাটাইলের গৃহবধূ

আপডেট: November 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের ঘাটাইলে রুমা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন।মঙ্গলবার রাত ১০টায় ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিনজন সন্তান জন্ম দেন তিনি। তাদের মধ্যে দুই ছেলে এবং এক জন মেয়ে রয়েছে। বর্তমানে তিন সন্তান এবং তাদের মা সুস্থ আছেন।

রুমা আক্তার উপজেলার কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন রুমা আক্তার। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত।স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network