এক ইলিশের দাম ১৩ হাজার টাকা

আপডেট: August 4, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: মেঘনা নদীতে ধরা পড়েছে তিন কেজি ওজনের রাজা ইলিশ। যা বিক্রি হয়েছে ১৩ হাজার ৩শ’ টাকায়। শুক্রবার দুপুরে ভোলার মনপুরার পশ্চিমপাশে মেঘনায় আলমগীর মাঝির জালে ইলিশটি ধরা পড়ে।

বিশাল আকৃতির ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ মাছ ঘাটে আনার পর এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।আলমগীর মাঝি জানান, শুক্রবার দুপুরে জাল টানার পর অন্য ইলিশের সঙ্গে তিন কেজি ওজনের ইলিশটিও ধরা পড়ে। ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে আনার পর আড়তে ডাকের মাধ্যমে ১৩ হাজার ৩শ’ টাকা দাম ওঠে। উপজেলা সিপিপির টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি কিনে নেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকমর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এ রকম আরও রাজা ইলিশসহ বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network