শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

এক কোরাল ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

আপডেট: November 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ।মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌরমাছ বাজারে এনে মাছটি ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি কেনেন স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি।

জেলেরা জানান, সামুদ্রিক বড় মাছ ধরার মৌসুমে মাঝে-মধ্যেই এমন বড় আকারের ইলিশ, কোরাল, রূপচাঁদা, বোয়াল ও বাঘা আইড় মাছ জালে ওঠে।জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘লংফিন ব্যাট ফিশ’ব্যবসায়ীরা বলেন, এ মৌসুমে বড় আকারের সামুদ্রিক মাছের প্রাচুর্য দেখা যায়। তবে আগের তুলনায় এখন মাছের সংখ্যা কিছুটা কমে গেছে। পরিবেশ পরিবর্তন ও দুষণ এর একটি বড় কারণ।কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ সময় সমুদ্রে বড় আকারের মাছ ধরা পড়ে। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি সম্ভব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network