শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

এবার প্রেমের টানে এলেন ফিলিপাইন তরুণী লক্ষ্মীপুরে

আপডেট: January 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভালোবাসার মানুষের সঙ্গে সংসার বাঁধতে এবার লক্ষ্মীপুরে এসেছেন ফিলিপাইন তরুণী যোয়ান ডিগুসমান লেগুমবাই। প্রেমিক নাঈমুর রশিদের বাড়ি সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে। থাকতেন মালয়েশিয়ায়। গত ছয় মাসে পাঁচ ভিনদেশী তরুণী এসেছেন লক্ষ্মীপুরের মাটিতে।

শুক্রবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকভাবে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈমদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এর আগে, ৩ জানুয়ারি নাঈমের বাড়িতে আসেন যোয়ান ডিগুসমান।

জানা গেছে, মালেশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন নাঈম। চাকরির সুবাদে তার সঙ্গে যোয়ান ডিগুসমানের পরিচয় হয়। এরপর শুরু হয় প্রেম। প্রেমের টানেই নিজের ধর্ম বদলে বাংলাদেশে পাড়ি জমান এ তরুণী। নিজের নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা।

নাঈমুর রশিদ বলেন, আট বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে আসি বাংলাদেশে। বিয়েতে মা-বাবাদেরও সম্মতি রয়েছে। ছুটি শেষে আবার মালয়েশিয়ায় ফিরে যাবো আমরা।

যোয়ান বলেন, বাংলাদেশে এসে আমার খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরেছি। বাংলাদেশের খাবার ও সংস্কৃতি খুব পছন্দ হয়েছে। তাই বাংলাদেশে স্থায়ীভাবে থাকার ইচ্ছা রয়েছে।নাঈমের স্বজনরা জানান, উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। ফিলিপাইনের ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। এখানকার খাবার-দাবার তার খুব পছন্দ। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন অনেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network