এসটিএস হাসপাতাল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন পরিদর্শনটিম

আপডেট: September 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, ভোলা : ভোলার দক্ষিণ জনপদ বাংলাদেশের নান্দনিক উপজেলা শহর চরফ্যাশনে সদ্য প্রতিষ্ঠিত এসটিএস হাসপাতাল এখানকার মানুষের জন্য নেয়ামত স্বরুপ বলে মন্তব্য করেন পরিদর্শন টিম। এসটিএস হাসপাতাল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে পরিদর্শনটিম বলেন এরকম একটি হাসপাতাল চরফ্যাসনে দরকার ছিলো। পরিদর্শন টিম প্রধান ভোলা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ও ভোলা এপোলো হাসপাতালের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম শুভ গত ২১ সেপ্টেম্বর চরফ্যাশনে এসটিএস হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিককের কাছে একথা বলেন। এই সময় তার সাথে ছিলেন চরফ্যাশন উপজেলা ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের সভাপতি মোঃ শাহজাহান মিয়া ও জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সহসভাপতি ভোলার মোহনা ডায়াগনস্টিকের পরিচালক মু. জামাল উদ্দিনসহ জেলা এবং স্হানীয় কয়েকজন নেতৃবৃন্দ।
জেলা সভাপতি এই প্রতিবেদককে সেলফোনে আরও বলেন, সত্যি কথা বলতে এসটিএস হাসপাতালটি উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র বটে। এখানে চরফ্যাশনের মানুষ দক্ষ্য চিকিৎসকদের কাছ সেবা নিতে পারবে প্রতিনিয়ত। আপনারা ও উপকৃত হবেন চিকিৎসার দিক দিয়ে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network