শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মিলল ১৫ মেট্রিকটন চাল

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ১৫ মেট্রিকটন চাল জব্দ করেছে।গোপনে সংবাদ পেয়ে রবিবার রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।পেকুয়া থানার ওসি কামরুল ইসলাম চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে বিদ্যালয়ের কক্ষ থেকে ১৫ মেট্রিকটন চাল উদ্ধারের ঘটনায় পেকুয়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ওসি বলেন, উদ্ধারকৃত চালভর্তি বস্তাগুলো রাত সোয়া ৩টা পর্যন্ত  পুলিশ পাহারায় ছিল এবং চালগুলোর কাগজপত্র দেখে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হোছনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী জানান, ২৬ এপ্রিল দিবাগত রাত একটার দিকে পেকুয়া থানা পুলিশ তাকে স্কুলে ডেকে নিয়ে তার স্কুলে রাখা ১৫ মে. টন চাল তার জিম্মায় দেন।প্রধান শিক্ষক আরও জানান, ২৬ এপ্রিল রাত ৯টার দিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী স্কুলের নাইট গার্ড থেকে চাবি নিয়ে চালের বস্তাগুলো স্কুলের ভেতরে রাখেন। স্কুলে চালের বস্তা রাখার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না।

বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচী জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম তার বিশেষ বিশেষ বরাদ্দ থেকে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ১১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।

এর আগে চাল উত্তোলন করে প্রকল্পের কাজ করা হয়েছে।গতকালও তিনি ১৫ টন চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিদ্যালয়ে এনে রাখা হয়েছে।তবে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পেকুয়া পিআইও অফিস থেকে ওয়াহিদুর রহমান ওয়ারেচীকে চাল উত্তোলনের জন্য গতকাল ২৬ এপ্রিল কোন ডিও দেওয়া হয়নি। তিনি চালগুলো সম্পর্কে কিছুই জানেন না।

জানা গেছে, জব্দকৃত ১৫ মে. টন চাল বারবাকিয়া ইউনিয়ন পরিষদের দু’জন মেম্বারকে জিম্মায় দিয়েছে পুলিশ। এছাড়াও জিম্মা নামায় স্থানীয় একজন যুবলীগের নেতাকে সাক্ষী করা হয়েছে।

পেকুয়া থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ সব তথ্যপ্রমাণ যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়ার হবে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পেকুয়া থানায় নিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এ বিষয়ে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদতের কাছে জানতে চাইলে তিনি চাল উদ্ধারের বিষয়ে অবগত নন বলে জানান।তিনি বলেন, যদি চালগুলো সরকারি কোন চাল হয়ে থাকে, সে চাল ইউএনও হিসাবে নিয়ম মেনে বরাদ্দ করেছি কিনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network