জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: September 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গা জীবননগরে মামুন হোসেন অন্তর (৩১) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামের আখসেন্টারের পেছনের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন হোসেন অন্তর উথলী গ্রামের আনসার আলীর ছেলে। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার দুপুরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টুসহ ইউপি সদস্যগণ।

পেশায় ট্রাকচালক মামুন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। জড়িত ছিলেন নেশার জগতে। পরিবার ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াতেন। এক একাই কথা বলতেন। তবে কয়েকদিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনিই নিজেই হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ পচে-গলে সঠিকভাবে চেনার কোনো উপায় নাই। তবে পরনের পোশাক দেখে লাশটি মামুনের বলে অনেকাংশেই নিশ্চিত হওয়া গেছে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধার শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network