শিরোনাম
বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার জীবননগরে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জ রতনা আমিন মহিলা কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট বাকেরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপডেট: September 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে অনাবাদী একশত একর জমিতে চাষাবাদে পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও কালভার্ট স্থাপনের দাবিতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামে অনাবাদি জমির কৃষকগণ এ মানববন্ধন করেছে।

সাবেক প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ শাহআলম মৃধা, দীনেশ চন্দ্র মিস্ত্রি, কবির জোমাদ্দার, শহিদুল ইসলাম সরদার, জলিল আকন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের অভাবে চাষাবাদ করতে না পারায় বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামে প্রায় একশত একর জমি অনাবাদি রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের জমি অনাবাদি থাকায় কৃষকরা মানবেতর জীবনযাপন করছেন। অনাবাদি জমিতে চাষবাদের জন্য পানি নিষ্কাশন জরুরী। মানববন্ধনে উপস্থিত কৃষকরা তাদের অনাবাদি জমিতে চাষাবাদের জন্য পানি নিষ্কাশনে দ্রুত খাল খনন ও কালভার্ট নির্মাণে সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সুদৃষ্টি কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network