শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল র‌্যাব-৮ হার্ডলাইনে

আপডেট: July 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে সবসময় হার্ডলাইনে রয়েছি। পাড়া-মহল্লায় অহেতুক বের হওয়া ব্যক্তিদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু করব। আজ সোমবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরীর নথুল্লাবাদ এলাকায় বসানো তল্লাশি চৌকির নেতৃত্বদানের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। তবে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও কাজ করবে। এছাড়া যে কোন প্রয়োজনে পাশে থাকবে র‌্যাব-৮। একইসঙ্গে লকডাউনের সময় কোন অসহায় লোক খাবারের সহযোগিতা চাইলে আমরা তার কাছে খাবার পৌঁছে দেব।

উপস্থিত ছিলেন র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ মিজানুর রহমান ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network