করোনায় আক্রান্ত চরফ্যাশন আসলামপুরে একটি বাড়ি লকডাউন

আপডেট: July 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার অজিউল্লাহ (সভাপতি ওয়ার্ড করোনা কমিটি)  তিনি আজ ২৬ জুলাই (সোমবার)  সফলভাবে তার কমিটির মাধ্যমে করোনা আক্রান্ত একটি বাড়ি লক ডাউন করেছেন।
এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা  আল নোমান  সাংবাদিককে বলেন,  ওই বাড়ির লোকজনকে এই লক ডাউন মানতে হবে। আগামী দুই সপ্তাহ এই বাড়ির লোকজন বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হলো। যদি আইন অমান্য করে তাহলে এই বাড়ির লোকজনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই সাথে আমি আসলাম্পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাহায্য কামনা করছি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network