শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

করোনায় আক্রান্ত গৌরনদী নির্বাহী অফিসার ও তার স্ত্রীসহ ৮ জন

আপডেট: August 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
শামীম মীর,গৌরনদী::
বরিশালের গৌরনদীতে নতুন করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী সম্পা সাহাসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলে হোম আইসোলেশনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ মোঃ নিজামূল ইসলাম জানান, বৃহস্পতিবার ৩৫ জন ও শনিবার উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী সম্পা সাহার নমুনা সংগ্রহ করা হলে তার মধ্যে ইউএনও স্যার ও তার স্ত্রীসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মুঠো ফোনে বলেন, ইতো মধ্যে আমি ২ ডোজ টিকা সম্পন্ন করেছি এবং আমার সহধর্মীনি ১ ডোজ টিকা গ্রহন করেছেন।
অপর দিকে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৌরনদীতে কোভিড-১৯ এর সিনোফার্ম প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম গত ৭দিন যাবত বন্ধ রয়েছে। গণটিকা কার্যক্রম বন্ধ থাকায় টিকা প্রত্যাশীরা টিকা না পেয়ে হতাশ হয়ে পরেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিনোফার্ম টিকা সরবরাহ বন্ধ থাকায় গত ৯ আগষ্ট থেকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রয়েছে। টিকা সরবরাহ পেলেই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network