শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

করোনায় আক্রান্ত প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন

আপডেট: May 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিন (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবে করা নমুনা পরীক্ষায় হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ আসে। এ ছাড়া তাদের চশমা হিলের বাড়ির আরও দুই গৃহ পরিচারকের করোনা  ভাইরাস শনাক্ত হয়েছে।

ডা. সেলিম আখতার চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে এবং পাঁচজন গৃহ পরিচারিকার নমুনা সংগ্রহ করা হয় গত সোমবার। মঙ্গলবার বিআইটিআইডি থেকে জানানো হয়েছে হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাদের চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তারা শারীরিকভাবে সুস্থ আছেন।’

এর আগে হত রোববার মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পরে। তাদের বাড়িতে আক্রান্ত অপর দুজন হলেন ৬০ বছর বয়সী পুরুষ কেয়ারটেকার এবং ১৮ বছর বয়সী নারী গৃহকর্মী।

হাসিনা মহিউদ্দিন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network