শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

করোনা: দেশে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

আপডেট: October 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ জনে।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে।

উল্লেখ্য, রোববার (১০ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ১৪ জনের মৃত্যু হয়, করোনা শনাক্ত হয় ৪৮১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৯ লাখ ৭৫ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকায় ৭, খুলনায় ১, বরিশালে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network