শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

করোনা পরিস্থিতিতে ঘরেই হবে খাজাবাবা ফরিদপুরীর ফাতেহা শরীফ পালন

আপডেট: April 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক।। দেশজুড়ে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাগরিব ওয়াক্ত থেকে শোকঘন আবহে শুরু হচ্ছে বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরীর (কু.ছে.আ.) পবিত্র ফাতেহা শরীফ। বিরাজমান করোনা সংকটে চলমান লক ডাউন এবং সামাজিক দূরত্ববিধিসহ করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণে এবার দুদিনব্যাপী এ অনুষ্ঠান দেশ-বিদেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক ও অনুরাগীদের ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে দেশব্যাপী ঘরে ঘরে বৃহস্পতিবার মাগরিব নামাজ আদায়ের পরে দুই রাকায়াত করে ছয় রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠানমালা। দুই দিনের ঘরোয়া এ অনুষ্ঠানে প্রতি ঘরে শুধুমাত্র পরিবারের সদস্যগনই অংশ নেবেন।

এদিকে, ঐতিহ্য অনুযায়ী সারাদেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক ও অনুরাগীরা আজ বাদ ফযর দরুদ শরীফ পাঠ ও মুনাজাতের মধ্য দিয়ে নিজ নিজ বাড়িতে আল্লাহু আকবার খচিত পতাকা ও জাকের পার্টির পতাকা উত্তোলন করেন।

সংবাদ বিজজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল ১ মে দিনব্যাপী নির্ধারিত অনুষ্ঠানমালা শেষে বাদ আসর আবারও খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে ফাতেহা শরীফ। ফাহেতা শরীফের মাধ্যমে দেশজুড়ে ঘরে ঘরে মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও দেশ-জাতির সুরক্ষা, নিরাপত্তা এবং অগ্রগতি কামনা করা হবে।

প্রসঙ্গত, ২০০১ সালের ৩০ এপ্রিল রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ১ মে, ১৮ বৈশাখ রাজধানীর বনানী পাক দরবার শরীফে বিশ্ব ওলী কেবলাজান হুজুর (ওফাত লাভ) নেন। এ দিবসে প্রতি বছর ২ দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network