শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

করোনা পরিস্থিতি আরও কঠিন হতে পারে, প্রস্তুত থাকুন: কাদের

আপডেট: May 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি আগামীতে আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি এই পরিস্থিতি মোকাবিলায় দলের সব নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে আওয়ামী লীগ। এই দুর্যোগে প্রধানমন্ত্রী দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, দলের সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী ও সংসদ সদস্যগণ আওয়ামী লীগের পক্ষে সারা দেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা প্রদান করেছে। এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।ব্রিফিংয়ে ২০০৮ সালের ৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও কথা বলেন কাদের।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network