শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

করোনা বাড়ছে বরিশাল বিভাগে

আপডেট: January 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে করোনা শনাক্তের হার ধারাবাহিকভাবে বাড়ছে। শুক্রবার (০৭ জানুয়ারী) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৮২ ভাগ। এদিন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১০ জন রোগী।

এর আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাতে আরটি পিসিআর ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিলো ৪.৪৭ ভাগ। বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো ১০ জন রোগী। গত বুধবার আরটি পিসিআর ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৪.৯১ ভাগ। ওই দিন করোনার উপসর্গ নিয়ে একজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়। আজ শনিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৬ জন রোগী।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪৪২ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ২ হাজার ৩৫৮ জনের। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ হাজার ৪৪৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৪২৮ জন। হাসপাতালের পরিচালক কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network