শিরোনাম

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: September 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় বায়েজিদ শেখ (২৫) নামের এক ইন্টারনেট লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাতানিকান্দা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বায়েজিদ কলাপাড়া পৌর শহরের বাসিন্দা কামাল শেখের ছেলে।পুলিশ ও স্বজনেরা জানান, রবিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বায়েজিদ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্বজনেরা বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে স্থানীয় লোকজন সাতানিকান্দা গ্রামের ওই পরিত্যক্ত ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network