কলাপাড়ায় অটোচালক অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

আপডেট: June 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় অটোভ্যান চালক মো. রাফি খানকে (১৯) অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ও আজকে অভিযান চালিয়ে অপহৃত রাফিকে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত অটোভ্যান ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, মহিপুর উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে রাফি খান পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যান চালক।এজাহার অনুযায়ী, গত ১৩ জুন অভিযুক্তরা রাফির অটোভ্যান ভাড়া নিয়ে কুয়াকাটার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। পরদিন আবার ভাড়া নেওয়ার কথা বলে তার মোবাইল নম্বর সংগ্রহ করে।

অভিযোগে বলা হয়, ১৪ জুন সকালে অভিযুক্তরা রাফিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর ব্রিজ এলাকার আবুল কাশেম জামে মসজিদের সামনে আসতে বলে। সেখানে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর দুর্বৃত্তরা রাফির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় রাফির বাবা মো. হাসান প্রথমে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাকি টাকা না দিলে রাফিকে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ গতকাল তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত মো. জাহিদ প্যাদা ও মো. ইমরান গাজীকে গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network