শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কলাপাড়ায় ধান ক্ষেত থেকে অত্যাধুনিক ড্রোন উদ্ধার

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া প্রতিনিধি::পটুয়াখালীর কলাপাড়ায় অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। সোমবার শেষ বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীপাড়া গ্রামের ধান ক্ষেতে স্থানীয়রা এ ড্রোনটি দেখতে পায়।

পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লাকে খবর দিলে তিনি সেটিকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ড্রোন ক্যামেরাটির মালিকানা দাবি করছে পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল। তার ভাষ্য মতে এটি পায়রা বন্দরের রাবনাবাদ নদীতে ড্রেজিং কাজে ব্যবহার করা হতো। প্রায় ২ কেজি ওজন ড্রোনটির পরীক্ষামূলক ভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্যত্র চলে যায়।
উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা জানান, ড্রোনটি স্থানীয় জনগণ ধান ক্ষেতে দেখতে পায়। তাদেরই সংবাদের ভিত্তিতে এটি উদ্ধার করে পুলিশ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ড্রোনটির ব্যাপারে আমরা তদন্ত করে দেখছি। এটির ভিতরে থাকা মেমোরি কার্ডের সকল কিছু পুলিশের সাইবার টিমের কাছে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network