শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

আপডেট: June 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি ইটভাটা সংলগ্ন নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ভদ্র শিকদার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভদ্র শিকদার অধিকাংশ সময় নদী ও নদীর চরে মাছ শিকার করতেন। কয়েকদিন আগেও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।রবিবার সকালে স্থানীয়রা নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন জানান, মরদেহের শরীরের কয়েকটি স্থানে ফোসকার মতো দাগ দেখা গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network