শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কলাপাড়ায় ৫৪ কচ্ছপ উদ্ধার, বাবা-ছেলে আটক

আপডেট: October 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

‌নিজস্ব প্রতি‌বেদক: পটুয়াখালীর কলাপাড়া থেকে ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোস্ট গার্ডের সদস্যরা। আদালতের নির্দেশে উদ্ধারকৃত কচ্ছপ বুধবার (০৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া।

মঙ্গলবার (০৫ অক্টোবর) রাত ২টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার তোতা আকনের নিজ বাসা থেকে কচ্ছপসহ তাদের আটক করা হয়। পরে আজ দুপুর ২টায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটক দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, মঙ্গলবার রাতে পৌর শহরের খেপুপাড়ার লঞ্চঘাটসংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুর ২টায় উদ্ধারকৃত কচ্ছপগুলোসহ আটক বাবা-ছেলেকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, তোতা ও তার ছেলে রুবেল দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সূত্রে এ অবৈধ ব্যবসার খবর পেয়ে রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাদের বাড়ির পুকুর থেকে বস্তাবন্দি ৫৪টি কচ্ছপ পাওয়ায় বাবা-ছেলেকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া মুঠোফোনে জানান, উদ্ধারকৃত কচ্ছপ থানার নিয়ে গেলে তারা গচ্ছিত রাখেনি। এমন‌কি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট করেনি।

তিনি বলেন, আজ বুধবার বিকালে আমি নিজে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হয়ে কচ্ছপগুলো অবমুক্তির আদেশ প্রার্থনা করিলে আদালত কচ্ছপগুলোকে অবমুক্তির আদেশ দেয়। পরে  বিকাল সাড়ে ৫টার দিকে আন্ধারমানিক নদীর পারে গাছ বনে অবমুক্ত হয়।পটুয়াখালী জেলা বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এর নির্দেশে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network