কসবায় অটোরিকশা থেকে ১২৫ কেজি গাঁজা উদ্ধার

আপডেট: December 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পরিত্যক্ত অটোরিকশা থেকে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।বুধবার ভোরে কসবা পৌরসভার ইমামপাড়া এলাকা থেকে গাঁজাসহ অটোরিকশাটি উদ্ধার করা হয়।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার ইমামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাটি তল্লাশি করে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network