কাঁঠালিয়া পিকআপে করে ফেনসিডিল ডেলিভারি, গ্রেফতার ২

আপডেট: July 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোরে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু এবং জয়দেব দাস।

পুলিশ জানায়, শনিবার ভোরে একটি পিকআপে করে বাবলু এবং জয়দেব দাস ফেনসিডিল ডেলিভারি দিতে আসেন। এ সময় ৮০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network