শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

কাঁঠালিয়া নবনির্বাচিত ইউপি সদস্যসহ ২২ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

আপডেট: June 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি ও কাঁঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ছোনাউটা গ্রামের আলিম সিকার, আবদুল মালেক, সিরাজ সিকদার ও মো. শাহজাহান।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২১ জুন কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মজিবর রহমান। গত মঙ্গলবার রাতে বিজয়ী মেম্বারের সমর্থকরা স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় পিকনিকের আয়োজন করেন। একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিজয়ীর সমর্থকরা তাকে আটকে বেঁধে রাখেন। এ খবর পেয়ে ফারুকের লোকজন আটক হোসেনকে ছাড়াতে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কলেজছাত্র আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার পরপরই তিনজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network