আপডেট: April 8, 2023
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাথে জাকির হোসেন (৪৪) নামের এক অটোরিকশাচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডিত জাকির হোসেন উপজেলার দাসেরকাঠি গ্রামের মোসলেম হাওলাদার এর ছেলে।
জানা গেছে, সদর উপজেলার এক স্কুলছাত্রীকে অটোরিকশাচালক জাকির হাওলাদার নিয়মিত উত্যক্ত করে আসছিলেন। পরে ওই স্কুলছাত্রীর পরিবার থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত অটোচালককে শহরের কলেজ মোড় থেকে গ্রেপ্তার করে ।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকির হাওলাদারকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান।

