কাউখালীতে ১১০ কেজি জাটকা ইলিশ জব্দ

আপডেট: January 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,কাউখালী: পিরোজপুরের কাউখালীতে সাপ্তাহিক শুক্রবারের হাটের দিনে ক্যাম্পিং অপারেশনের অংশ হিসেবে দক্ষিণ বাজারে ঝটিকা অভিযান চালিয়ে ১১০ কেজি জাটকা জব্দ করেছেন মৎস্য অধিদফতরের কর্মকর্তারা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান তিথি ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে মাছ ব্যবসায়ী সাইদুলকে ১০০০ ও রুবেলকে ৫০০ টাকা জরিমানা করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিভূষণ পাল জানান, জব্দকৃত জাটকা মাছগুলো পরে স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network