শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

কারণ ছাড়া বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল  বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনে’ জরুরি সেবার বাইরে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া কেউ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রয়োজনে রিকশা ব্যবহার করতে পারবেন। টিকা নিতে, বাজারে যেতে রিকশায় যেতে পারবেন- যন্ত্রচালিত যানবাহন চলতে দেওয়া হবে না। মাস্ক পরে বের হতে হবে।

তিনি আরও বলেন, বিদেশফেরত ব্যক্তির পরিবারের সদস্যদের গাড়ি ব্যবহার করতে হবে, তবে পাসপোর্ট বা টিকিট দেখাতে হবে। কোনো অজুহাত দেখিয়ে বের হলে কারণ যদি সন্তোষজনক না হয় তাহলে আইনি ঝামেলায় পড়তে হবে। প্রয়োজন হলে আমরা গ্রেপ্তার করবো, মামলা করবো। আমরা কঠোর থাকবো। কোনো ক্লাব খোলা থাকবে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network