কালিয়াকৈরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক  অর্পণ!

আপডেট: March 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত স্মৃতিসৌধে ধানের শীষের প্রতীকের নব নির্বাচিত সাংসদ মেয়র মুজিবুর রহমান ও বিএনপির অঙ্গ নেতৃবৃন্দ কালিয়াকুর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন পেশা দেবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এরপরে যথারীতি কালিয়াকুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ইতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন রকমের ডিসপ্লে প্রদর্শিত হয়।

এরই মধ্যে সুযোগ বুঝে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পষ্টভাবে অর্পণ করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। এমন নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েও কিভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন সেই বিষয়টি নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে। এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী  কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন,খুব সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকা সহ আশেপাশের এলাকায় ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখন কিভাবে স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক  অর্পণ করল তিনি তা খতিয়ে দেখবেন বলে জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network