শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

কালিয়াকৈরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: শীতল ঘন কুয়াশার মাঝে জনজীবন বিপর্যস্ত। অসহায় দুস্থ্য মানুষগুলি শীত নিবারণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই মাঝে আজ রবিবার (০৪ জানুয়ারি ) গাজীপুরের কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।
উপজেলার বিভিন্ন এলাকার বিশটি মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ফখরুল হোসাইন বলেন বিতরণকৃত কম্বল যাতে যারা প্রকৃত ভাবে প্রাপ্য তারা যেন পায়। সঠিকভাবে যেন বন্টন করা হয়। আমরা আশা করব এটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network