কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ

আপডেট: February 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার সকালে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, উপজেলা বিআরডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

১০২ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। ৫১জন বকনা খামারী কে ৭৯.৬ কেজি এবং ৫১জন গরু মোটাতাজাকরণ খামারিকে ১১৯.৬কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network