শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

কালিয়াকৈরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে, সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন

আপডেট: March 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি::গাজীপুরের কালিয়াকৈর থানা হেফাজতে থাকা জব্ধ করা ৮ ঘোড়া গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠেছে ওসির বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে অবশেষে প্রশাসন ঘোড়াগুলো ফেরত এনে সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে ফুলবাড়ীয়া ফাড়ি পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় অসুস্থ্য হয়ে একটি ঘোড়া মারাও যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গত রবিবার ভোরে অনেকটা গোপনে এক ব্যাক্তির কাছে ৮ টি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে পোস্ট করে। মুহুর্তে ঘোড়া বিক্রির খবর ভাইরাল হলে সেই ঘোড়া কালিয়াকৈর থানা পুলিশ ফেরত নিয়ে আসে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোড়াগুলো ফেরত এনে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিলামের আয়োজন করে। নিলামে অংশ নেন একাধিক ক্রেতা এবং প্রতিযোগিতামূলক দর হাঁকার মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয় বলে জানা গেছে।
কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।তবে স্থানীয়দের অভিযোগ, শুরুতে গোপনে কম দামে বিক্রির চেষ্টা না হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network