শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

কালিয়াকৈর সরকারি কলেজে শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট: March 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি কলেজের আওতাধীন জমিতে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত আকতার হোসেন ওকল ও খাটা মজিবুর রহমান উক্ত জমি নিজেদের দাবি করে নির্মাণ কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে তারা আদালতে কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা এ মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সেলিম জাহান, মেহেরুন্নেসা মিনু ও রেজাউল করিম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ শামীম হোসেন ও পূর্ণিমা সিদ্ধা।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এমন মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা প্রতিবাদমুখর হয়ে ওঠে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network