১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

কাল মঞ্চ মাতাবেন জেমস

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে উৎসবের আয়োজন করেছে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আয়োজনের শেষদিন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কনসার্ট। আর এতে অংশ নেবেন নাগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার গানের দল। সঙ্গে থাকছে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলও। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।

জেমস’র মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে সন্ধ্যায় থাকছে নগর বাউলের চমক। উল্লেখযোগ্য বিষয়- কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

আয়োজনটি প্রসঙ্গে জেমসের ভাষ্য এমন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইব, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগতম।’এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।

আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘সকলের মধ্যে ঐক্য থাকলেই সমাজ পরিবর্তন সম্ভব। দেশকে ঘিরে অনেকবার ষড়যন্ত্র হয়েছে। তারুণ্যের শক্তিকে ব্যবহার করে প্রতিবারই এদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দেশের ডাকে সাড়া দিয়ে তারুণ্যের সর্বজনীন শক্তি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network