কুড়িগ্রামের উলিপুরে চ্যানেল এস এর সাংবাদিকের ইন্তেকাল

আপডেট: August 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক।।  কুড়িগ্রাম জেলার উলিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলহাজ্ব নুর বক্ত মিয়ার প্রথম পুত্র ফাতেমা স্কুল এন্ড কলেজের অফিস সহকারি ও “চ্যালেন এস” এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রেসক্লাব উলিপুরের সদস্য কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সদস্য মাজহারুল ইসলাম মিলন শনিবার ৮ আগস্ট অনুমানিক রাত ৮.০০ ঘটিকার প্রেসক্লাব উলিপুর কার্যালয় স্টক করেন। উপস্থিত সদস্যগণ উলিপুর হাসপাতাল দ্রুত পৌঁছালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুতে প্রেসক্লাব উলিপুর এর সকল সদস্য ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজা নামাজ ৯ আগস্ট রবিবার সকাল ১১ টায় উপজেলার তবকপুর ইউনিয়নে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তারে এই মৃত্যুতে কুড়িগ্রাম সাংবাদিক সমাজের মাঝে শোকের ছায়া নেমে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network