কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক -২

আপডেট: August 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।  কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার দুই আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের উমর আলীর ছেলে আব্দুস সালাম (২৫) ও লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকার করিমের ছেলে আব্দুল মালেক (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার ছিনাই গ্রাম থেকে শনিবার ভোররাতে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত,গত ২৭ জুলাই গভীর রাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে আহত করে এবং বাড়ির পাশে একটি জঙ্গলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এছাড়াও দুর্বৃত্তদের হামলায় ধর্ষিতা ছাত্রীর বাবা রেজা শাহ পাহলভি (৪৮) ও মা শাহনাজ পারভীনকে (৩৮) গুরম্নতর আহত হন। এসময় তার বাড়িতে থাকা স্বর্ণালংকার ও এক লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। আহত ছাত্রী ও তার পিতা-মাতা এখনো কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পরদিন অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামী করে রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়। আসামী গ্রেপ্তারের দাবীতে এলাকায় দু’দফা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পুলিশ শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মুল দুই আসামীকে আটক করে।

পুলিশ সুপার মুহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম আসামী আটকের কথা স্বীকার করে বলেন, দুই আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী পেলে পরবর্তীতে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network