শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা, অভিভাবক ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ

আপডেট: January 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ) সদর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সঠিক সময়ে খাবার পায়নি। সকাল ১১টা মধ্যে প্রতিষ্ঠানে পৌছার কথা থাকলেও ১.৩০ মিনিটও খাবার পৌঁছায়নি।

সমগ্র উপজেলার শিক্ষার্থীরা অধীর আগ্রহে খাবারের অপেক্ষায় ছিল। স্কুল ফিডিংয়ের মাধ্যমে খাবার দেওয়া হবে। কিন্তু বিদ্যালয়ে খাবার পৌঁছায়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, খাবার দেরিতে দেওয়ার কারণে ছাত্রদের খাবার দেওয়া সম্ভব হয়নি। এজন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে জবাবদিহিতার মধ্যে পড়তে হয়েছে। এটা কাম্য না।

এবিষয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউএসডিও’র উপজেলা কর্মকর্তা জুয়েল রানার সাথে কথা হলে তিনি জানান, যানজটের কারণে গাড়ির সঠিক সময় পৌঁছাতে পারেনি। এজন্য আজকে দেরি হয়েছে। যেসব শিক্ষার্থী খাবার পায়নি আগামীকাল ডাবল হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network