শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো ৫ ফুট লম্বা মৃত ডলফিন

আপডেট: September 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ওই ডলফিনটি দেখা যায়। ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ভোরে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি এখানে ভেসে আসে। খবর পেয়ে আমাদের টিম সেখানে পর্যবেক্ষণ করেছে। দু-একদিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, এর আগে ১৬ সেপ্টেম্বর এই পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া যায়। আজও একটি ভেসে আসে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো।

বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিন উদ্ধারের খবর পেয়েছি। মৃত ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network