শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

আপডেট: September 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে জোয়ারের পানিতে আরও একটি ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ছয় কিলোমিটার পূর্বে গঙ্গামতি সৈকতে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দেন।

কমিটির সদস্য জুয়েল জানান, মাছটি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিন-চার দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনের গায়ে জালে আটকানো দাগও আছে।কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, চলতি বছরে এ নিয়ে ১৮টি মৃত ডলফিন ভেসে এসেছে। এতে মৃত্যুতে আমরা উদ্বিগ্ন।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। গঙ্গামতি রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেটাকে সংরক্ষণ করতে বলা হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ডলফিনটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, মৃত্যু ডলফিনটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সংরক্ষণ করে যদি কিছু অংশ ল্যাবে পাঠানো যায়, তাহলে পরীক্ষা করে মৃত্যুর কারণ জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network