শিরোনাম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

আপডেট: March 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিন। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আসাদুজ্জামান মিরাজ বলেন, ধারণা করা হচ্ছে ডলফিনটি ৭-৮ ঘণ্টা আগে মারা গেছে। বয়স অনেকটা কম। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উন্মোচনে নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পটুয়াখালী জেলা ইকো-ফিস-২ ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আজ যে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে এসেছে এটি মূলত পরপয়েস জাতের বাচ্চা ডলফিন। আমাদের ব্লুগার্ড সদস্যদের পাঠিয়ে নমুনা সংগ্রহ করে রাখছি।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, খবর শোনার পর ঘটনাস্থলে লোকাল অফিসারকে পাঠানো হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network