কুয়াকাটা সৈকতে সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার

আপডেট: August 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সৈকত থেকে আবারও একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ভেসে আসা ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। এসময় স্থানীয় জেলেরা মৃত ডলফিনটি বালুচাপা দিয়ে রেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জেলে আব্দুল গাফফার জানান, সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। এটি কোনো মাছধরা জেলেদের জালে আটকা পড়েছিল। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডণীয় হওয়ার এটি জেলেরা পরে সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি শনিবার কোনো এক সময় জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। এর আগেও একাধিক বার কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network