কোরবানি ঘিরে আমতলী-তালতলীর কামারপল্লীতে ব্যস্ততা

আপডেট: June 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: কোরবানির ঈদকে সামনে রেখে বরগুনার আমতলী ও উপজেলার বিভিন্ন হাট-বাজারের কামারপল্লীতে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরম লোহায় ওস্তাদ-সাগরেদের ছন্দময় পিটাপিটি ও টুং-টাং শব্দে মুখর হয়ে উঠেছে কামার পাড়ার দোকানগুলো।

কোরবানির ঈদ আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু জবেহ করতে ও কাটা-কুটিতে ধারালো দা, বটি, চাপাতি এবং ছুড়ি দরকার।

ওই সকল ধাতব হাতিয়ার তৈরিতে আমতলী ও তালতলী উপজেলার প্রত্যন্ত জনপদের কামার পল্লীর কামাররা ইতোমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। যেন দম ফেলার সময় নেই তাদের।
কাঁচা-পাকা লোহা দিয়ে তৈরি করা হয় ওই সকল ধাতব যন্ত্রপাতি। পাকা লোহার দা-ছুড়ি সবসময়ই বেশি দামে বিক্রি হয়ে থাকে।সংশ্লিষ্টরা জানান, দা আকৃতি লোহা ভেদে ২০০ থেকে ৪৭০ টাকা, ছুড়ি ১০০ থেকে ৩০০ টাকা, হাড় কোপানোর চাপাতি এক একটি ২৫০ থেকে ৫০০ টাকা করে বেঁচাকেনা হচ্ছে। এ ছাড়া পুরানো যন্ত্রপাতি শান বা পাইন দিতে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
আমতলী পৌর শহরের শহিদুল ইসলাম বলেন, হাড় কোপানোর জন্য একটি চাপাতি ৫০০ টাকায় ক্রয় করেছি।আমতলী ও তালতলী উপজেলার কামার পল্লীর কামাররা জানান, কোরবানি ঈদে হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি পশু কোরবানি করা হয়ে থাকে।

কোরবানির জন্য পশু জবাই করা থেকে শুরু করে রান্নার পূর্ব প্রস্তুতি পর্যন্ত দা, বটি, চাপাতি ও ছুড়ি ইত্যাদি ধাতব হাতিয়ার অবশ্য প্রয়োজন হয়। ঈদের চাহিদার যোগান দিতে গত ১৫ দিন পূর্ব থেকেই কামার পল্লীর কামাররা এ সকল হাতিয়ার তৈরির কাজ শুরু করেছেন বলে তারা জানান।
আমতলী পৌর সদরের কামার মিথুন কর্মকার বলেন, কোরবানির ঈদ আর মাত্র কয়েকদিন বাকি। ধাতব হাতিয়ার দা, বটি, চাপাতি এবং ছুড়ি তৈরি করতে গিয়ে যেন নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। ক্রেতাদের চাহিদা ও সরবরাহ করতে এখন আমাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে।তালতলী উপজেলা সদরের কামার সুশীল বলেন, ধাতব হাতিয়ার তৈরিতে ও ব্যস্ততার কারণে কোরবানি ঈদের আগ পর্যন্ত আমাদের ঠিকমতো নাওয়া-খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না। এখন প্রতিটি কামার পল্লীতেই কামাররা নতুন দা-ছুড়িসহ ধাতব হাতিয়ার বানানোর ব্যস্ততায় সময় পার করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network