শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কোয়ারেন্টিনে থাকা আরেক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট: April 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ সন্দেহভাজন করোনা ভাইরাসের রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকা পুলিশ কনস্টেবল মোহাম্মদ জসিম (৪০) মারা গেছেন। ঢাকা মহানগর পুলিশে কর্মরত এই কনস্টেবল ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জসিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্দেহভাজন করোনা ভাইরাসের রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে ছিলেন জসিম। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। অবস্থা গুরুতর হলে মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যুর কারণ জানা যায়নি।’জসিমসহ ঢাকায় কোয়ারেন্টিনে থাকা দুই পুলিশের দুই সদস্যের মৃত্যু হল। এদিকে দুই শতাধিক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network