শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ক্যাপ্টেন মোয়াজ্জেমের ব্যক্তিগত অর্থায়নে অসহায় পরিবারের মাঝে বিরামহীন খাদ্য সহায়তা অব্যহত

আপডেট: May 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নাজমুল হক মুন্না :”মহামারীর দুর্যোগেতে সেই তো পূর্ণবান,নিজের গোলা শূণ্যে করে যে করেছে দান” এমন মহাবাক্যকে বিশ্বাস করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও দানবীর জনবান্দব নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন(বাবুল) নিজ অর্থায়নে মরনঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯) দুর্যোগে বানারীপাড়া-উজিরপুরের গৃহবন্দী কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোঃ মেহেদী হাসানের বাস্তবায়নে ও মোঃ শাহে আলম সিকদারের সহযোগীতায় ১৬ মে বানারীপাড়ার পশ্চিম জণপদের বাইশারী,ইলুহার ও উপজেলার শেষ প্রান্ত বিশারকান্দী ইউনিয়নের অবহেলিত গৃহবন্দি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ওই এলাকার অসহায় মানুষ জীবন বাচানোর তাগিদে এতটুকু খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হয়ে ক্যাপ্টেন মোয়াজ্জেমের দীর্ঘায়ু কামনা করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ব্যাক্তিগত সহকারী মোঃ সাইফুল ইসলাম,সেচ্ছাসেবক হাফিজুর রহমান মিঠু,রাফাত মোল্লা,রাব্বি গোলান্দাজ,আসাদ হোসেন,রাহাদ মোল্লা ও সাগর হাওলাদার সহ আরো অনেকে। ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান পবিত্র রমজান মাসে ধারাবাহিক ভাবে বানারীপাড়া-উজিরপুরের অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর এ উপহার পৌছে দেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network