খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

আপডেট: March 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি:: শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক এবং উত্তর শান্তিপুর এলাকার মৃত বর্ণনাতীত চাকমার ছেলে ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে থাকাকালীন কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত নীতি দত্ত চাকমাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের পেটে গুলির আঘাত এবং বাম হাত ভাঙা ছিল।পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এই হত্যাকাণ্ডের জন্য প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা।

তবে এই অভিযোগ অস্বীকার করে প্রসিতপন্থি ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা দাবি করেছেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network