শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট: December 31, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি গবেষণা এলাকায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি টু দিঘীনালা সড়কের কৃষি গবেষণা নামক স্থানে টহলরত খাগড়াছড়ি সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় মোঃ আইয়ুব (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটক মোঃ আইয়ুব চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পৌরসভার খন্দকার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইছাহক।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত আসামি এর আগেও অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রামের র‍্যাব-৭ এর হাতে গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আটক হয়েছিল।

পরবর্তীতে আটক সন্ত্রাসীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network