শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনায় ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: May 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনার তেরখাদায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে সারাফাত হোসেন (৫০) নামে এক ডিলার গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার সারাফাত তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ১০ টাকা মূল্যে বিতরণ করা সরকারি চালের ডিলার।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার শেখপুর বাজার থেকে সারাফাতকে গ্রেপ্তার করা হয়। তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের ছয়জনের চাল সারাফাত দীর্ঘদিন ধরে আত্মসাৎ করেছেন। চাল না পাওয়া ওই ৬ জন হলেন বলরামপুরের সৈয়দ সাহজাহান, সৈয়দ কুরবান আলী, অনুপ কুমার মণ্ডল, অনাদী বিশ্বাস, মো. মিতুন আলী ও বিমল চন্দ্র সমাদ্দার। কেউ জানেনই না তাঁদের নামে ভিজিএফ কার্ড আছে। এখন শুনছেন তাঁদের নামে কার্ড করে ডিলার সারাফাত চাল আত্মসাৎ করেছেন।

ওসি জানান, ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে বিমল চন্দ্র সমাদ্দার বাদী হয়ে থানায় একটি মামলা করেন। বিষয়টি পুলিশসহ গোয়েন্দা সংস্থা তদন্ত করে সত্যতা পায়। মঙ্গলবার বিকেলে উপজেলার শেখপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network