আপডেট: July 14, 2026
অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।আটক ব্যক্তি রবিউল আলম সিদ্দিকী কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা পিংকি পেট্রল পাম্প এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রবিউল আলম সিদ্দিকীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি খেলনা গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটক রবিউল আলম সিদ্দিকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

