শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গণপরিবহন চালু করতে চান সড়ক পরিবহন নেতারা

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।। ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমলসমূহ শর্তসাপেক্ষে খোলা রাখতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের পর এবার বাস ও মিনিবাস চলাচল শুরু করতে চান সড়ক পরিবহন নেতারা।

আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, তারা ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ২৮ এপ্রিল চলমান লকডাউন শেষ হয়ে গেলে, তারা বাস চলাচল শুরু করতে চান বলে জানান তিনি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ‘আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা জানান। ২৮ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network